সারাদেশ

হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার আদমদীঘিতে এক ভ্যানচালকে হাত পা বেঁধে হত্যা করে ভ্যান করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। পরে পুলিশ শামীম হোসেন (২৮) নামের এই ভ্যানচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেন।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের ধনতলা গ্রামের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামীম নওগাঁর রাণীনগরের বেলতা গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যায় রাণীনগরের বগারবাড়ি বাজার থেকে ভ্যানে ৪-৫ জন যাত্রী নিয়ে আদমদীঘির উদ্দেশে রওনা দেন শামীম। এরপর ওই রাতেই প্লাস্টিকের রশি দিয়ে হাত-পা বেঁধে তাকে হত্যা করা হয়। এরপর তার ভ্যান নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা