সারাদেশ

সাংবাদিককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত সাংবাদিকের নাম প্রশান্ত সুভাষ চন্দ (৪৪)। এসময় তার দুই ছেলে, স্ত্রী ও মাকেও আহত করেছেন হামলাকারীরা।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের হারান কবিরাজের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিককে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।

প্রশান্ত সুভাষ জানান, তিনি ‘চলমান সময় ডটকম’-এর প্রধান প্রতিবেদক ও বাংলাদেশ সমাচারের স্থানীয় প্রতিনিধি। তিনি কোম্পানীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।কাদের মির্জার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে তার অনুসারী কেচ্ছা রাসেল, মানিক, টুটুল, খানসাব, পিচ্চি মাসুদের নেতৃত্বে তার এবং বাড়িতে এ হামলা চালায়

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা