সারাদেশ

 সৈয়দ নজরুল মেডিকেলে কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত চতুর্থ শ্রেণির কর্মচারীরা বকেয়া বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি পালন করছেন।

বুধবার (২৩ জুন) সকাল থেকে তারা লাগাতার কর্মবিরতি শুরু করেন। এসময় তারা হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

আন্দোলনকারীদের দাবি, হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ১৫৫ জন কর্মচারী কভিডকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। বেতন পরিশোধের সিটে স্বাক্ষর নেয়া হলেও দীর্ঘ এক বছর ধরে বেতন-ভাতা না পাওয়ায় তারা মানবেতর জীবন-যাপন করছেন। এ অবস্থায় বাধ্য হয়ে তারা বেতন-ভাতা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি পালন করছেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা