সারাদেশ

সবুজ বনায়ন কর্মসূচি উদ্বোধন 

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর শহরকে সবুজের সমারোহ করার লক্ষ্য নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পৌর মেয়র অমিতাভ বোস। বুধবার (২৩ জুন) সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি ফরিদপুর ইউনিটের সামনে আইল্যান্ডে একটা ফুলের গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় পৌর মেয়র বলেন, ফরিদপুর শহরকে সুন্দর থেকে সুন্দরতম করে তুলতে হবে। এজন্য বৃক্ষরোপনের বিকল্প নেই।

একদিকে নগরায়নের ফলে শহরের সৌন্দর্য দিনের পর দিন নষ্ট হচ্ছে। অন্যদিকে শহরে পর্যাপ্ত ফুলের গাছ না থাকায় শহরের সৌন্দর্য অনেকাংশে হারিয়ে যাচ্ছে। শহরে নানা জাতের ফুলের গাছ থাকলে শহরের সৌন্দর্য বাড়বে। একই সাথে বিভিন্ন ধরনের গাছ থাকলে এর থেকে প্রচুর অক্সিজেন পাওয়া যাবে। তাই এই সবুজায়ন কর্মসূচি সারা বছর চলমান থাকবে বলেও জানান মেয়র।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার কাউন্সিলর মোঃ জাফর খান, আওয়াল খান তনু, ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, উপ সহকারী প্রকৗশলী সৈয়দ মোঃ আশরাফ, উপ সহকারী সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী যান্ত্রিক রফিকুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী সিভিল শিমুল দাস ও জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন প্রমুখ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা