সারাদেশ

গোপালগঞ্জে করোনায় সেবিকার মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে নমিতা রানী ঘোষ (৫৬) নামে এক সিনিয়র নার্সের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩জুন) দিবাগত রাত ৩ টায় তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।

বুধবার(২৪জুন) গোপালগঞ্জের মানিকদাহ শ্মশানে মৃতের শব দাহ করা হয়।

নিহত নমিতা রানী গোপালগঞ্জ সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে সিনিয়র স্টাফ নার্স হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানিয়েছেন, গত রোববার (২০ জুন) তিনি করোনায় আক্রান্ত হন। সোমবার গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।

গোপালগঞ্জের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৪২জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১জনের। আর চলতি মাসে জেলায় ২ হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৭৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। একই সময়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় ২৪ হাজার ৯১১জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৪২৮জন করোনা পজেটিভ হয়েছে। মৃত্যু হয়েছে ৪৭ জনের।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা