সারাদেশ

সংক্রমণ রোধে হাসপাতালে রেড ক্রিসেন্ট

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার ১১টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) কার্যক্রম শুরু করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বুধবার (২৩ জুন) সকালে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের হলরুমে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. শানে আলম, সিএইচটি ওয়াশ প্রকল্পের সমন্বয়ক মোহাম্মদ আরিফ রব্বানি, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য জীতেন বড়ুয়া ও মো. শহীদুল ইসলাম, আইসিআরসির ওয়াটার হ্যাবিটেট ইঞ্জিনিয়ার জয়েস খীসা, আইসিআরসির নেটওয়ার্কিং এডভাইসার শিরিন সুলতানা, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার, ওয়াশ প্রকল্প কর্মকর্তা হিমাংকর চাকমা প্রমুখ।

এদিকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম বিষয়ে বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতিনিধিরা।

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে জানান, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলার ১১টি সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হবে। এর মধ্যে রয়েছে ক্লোরিন, হ্যান্ড গ্লাভস, সার্জিক্যাল মাস্ক, পিপিই, বালতি, ডাস্টার ক্লথ, ফ্লোর ক্লিনারসহ অন্যান্য সুরক্ষা সরঞ্জাম। পাশাপাশি প্রতিটি হাসপাতালে পরিচ্ছন্ন কর্মীদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম প্রদান করা হবে বলেও জানানো হয়।

উল্লখ্যে, গতবছরও করোনাভাইরাস প্রতিরোধে খাগড়াছড়ি জেলার হাসপাতালগুলোতে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হয়।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা