সারাদেশ

দেড় মাসের প্রিন্সের করোনা

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দেড় মাস বয়সী শিশুর দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশুটির করোনা পজিটিভ আসে।

জানান যায়, দেড় মাসের প্রিন্স কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। সোমবার তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে করোনা পজিটিভ আসলে তাকে করোনা ওয়ার্ডে নেয়া হয়।

শিশু প্রিন্স কুষ্টিয়া শহরের বড় স্টেশন এলাকার ব্যবসায়ী মো. আকাশের ছেলে।

করোনা ওয়ার্ডের চিকিৎসক ইফতেখার হাসান জানান, দেড় মাসের শিশুর করোনা সংক্রমণের ঘটনা কুষ্টিয়ায় এই প্রথম। শিশুটির জ্বর ও সর্দি আছে। এর বাইরে কোনো জটিল উপসর্গ নেই।

এর আগে গত ১১ জুন নেত্রকোনায় চার বছরের এক শিশুর করোনা শনাক্ত হয়। এছাড়া চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ এপ্রিল দুই বছরের এক শিশুর মৃত্যু হয়।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা