সারাদেশ

মধুখালী ছাত্রলীগের কমিটিতে ছাত্রদল নেতা 

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর জেলার আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে অনিয়মের নানা তথ্য গণমাধ্যমে এসেছে বেশ কয়েকদিন ধরে। এবার অভিযোগ উঠেছে একই জেলার মধুখালী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে।

মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ নাজমুল হোসেনকে করা হয়েছে মধুখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমন অভিযোগ উঠেছে।

গত ১২ জুন জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও ফাহিম আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মধুখালী উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে রবিন মোল্লা ও ইনজামামুল আলম অনিককে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ নাজমুল হোসেনকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়।

তবে মধুখালী উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি রবিন মোল্লা বলেন, নাজমুল দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের রাজনীতি করে আসছে। সেই হিসেবেই নাজমুল পদ পেয়েছে। নাজমুল ছাত্রদল করতো বিষয়টি আমাদেরকেও অনেকেই জানিয়েছে, তবে খোঁজ নিয়ে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।

মধুখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক বলেন, তিন মাস আগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগের সকল কমিটি বাতিল হয়ে গেছে। তবে গত ২০১৮ সালের উপজেলার রায়পুর ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে নাজমুল হোসেন যুগ্ম আহ্বায়ক ছিল বলে শুনেছি।

মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু বলেন, নাজমুল হোসেন ছাত্রদলের রাজনীতি করতো বিষয়টি জানা নেই। তবে নাজমুল দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্রলীগের মিছিল মিটিংয়ে তাকে দেখেছি।

এ বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, স্থানীয় রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলেই নাজমুল হোসেনকে ছাত্রলীগের পদ দেওয়া হয়েছে। নাজমুল দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকার সুপারিশেই তাকে পদ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নাজমুল হোসেন ছাত্রদল করতো এমন অভিযোগের সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর সাত্তার শেখ বলেন, নাজমুল হোসেনের বাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রত্যয়ন পত্র পেয়েই নাজমুলকে ছাত্রলীগের পদ দিতে আমি সুপারিশ করেছি।

এদিকে মোঃ নাজমুল হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কখনও ছাত্রদলের রাজনীতি করিনি। আমার পরিবার দীর্ঘদিন যাবৎ আওয়ামী রাজনীতির সাথে জড়িত। পারিবারিক কারণেই ছোটবেলা থেকেই আমিও ছাত্রলীগের রাজনীতি করে আসছি।

তিনি আরো বলেন, এলাকার একটি মহল আমার বিরুদ্ধে এধরনের অপপ্রচার চালাচ্ছে। আপনারা এলাকায় এসে খোঁজ নিয়ে দেখেন আমি এবং আমার পরিবারের সম্পর্কে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা