সারাদেশ

বাথরুমে গৃহকর্মীর ঝুলন্ত লাশ 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বাসার বাথরুম থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাহিমা (১২)।

সোমবার (২১ জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে শহরের পশ্চিম পাইকপাড়া বোর্ডিং মাঠ এলাকার তিনতলা বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাহিমা সিলেট জেলার মৃত গোলাপ রব্বানীর মেয়ে। সে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়ায় মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করত। সে শহরের পাইকপাড়ার রওশন আলীর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত।

রাহিমার পরিবারের সদস্যরা জানায়, অভাব-অনটনের কারণে রাহিমাকে শহরের পাইকপাড়ার রওশন আলীর বাসায় কাজে পাঠান তার মা। বছরে দুই বার করে রাহিমা বাড়িতে আসলেও গত ৬ মাসে তাকে বাড়িতে আসতে দেয়নি রওশন আলীর স্ত্রী।

তারা আরও জানান, প্রায়ই রাহিমাকে তিনি তুচ্ছ বিষয় নিয়ে মারধর করতেন। কয়েকদিন আগে রাহিমাকে মারধর করায় সে রাগ করে নানির বাড়িতে মায়ের কাছে চলে যায়। পরে রওশন আলী গিয়ে আবার রাহিমাকে নিয়ে আসেন। এরপর সোমবার (২১) রাতে তাদের কাছে খবর আসে রাহিমা নাকি বাথরুমে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

রাহিমার মা বলেন, ‘বাসার মালিক রওশন আলীর স্ত্রী রাহিমাকে প্রায়ই মারধর করতেন। মারধর করে বলে রাহিমাকে আমি বাড়িতে নিয়ে আসব বলে বাসার মালিক রওশন আলীকে জানিয়েছিলাম। এ কারণে রাহিমাকে খুন করে মরদেহ ফাঁস দিয়ে ঝুলে রেখেছে।’

এলাকাবাসীর দাবি, রাহিমার সঙ্গে যাই হোক না কেন, তার সঠিক তদন্ত হওয়া দরকার। তা না হলে এ রকম অনেক রাহিমাকে প্রভাবশালীদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে অকালে প্রাণ দিতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর বোঝা যাবে হত্যা নাকি আত্মহত্যা।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা