সারাদেশ

ফরিদপুরে আইসিইউ ও সিসিইউ ইউনিট চালু

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: কোভিড-১৯ এ মহামারি সময়ে রোগী সেবা নিশ্চিত করতে ফরিদপুরে বেসরকারি উদ্যোগে চালু হলো আইসিইউ এবং সিসিইউ ইউনিট।

মঙ্গলবার (২২জুন) দুপুরে শহরের সিএন্ডবি ঘাট এলাকায় রেজওয়ান মোল্লা জেনারেল হাসপাতালে ১৬ শয্যা এই ইউনিটের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

করোনা রোগীদের জন্য এই হাসপাতালটিতে থাকছে ৫ শয্যার আইসিইউ এবং ১১টি সিসিইউ বেড। আধুনিক চিকিৎসা সেবা ব্যবস্থা রয়েছে এই প্রতিষ্ঠানটিতে।

জেলা প্রশাসক অতুল সরকার জানান, ‘সরকারি নিদের্শে আমরা করোনার সময়ে জেলার প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষদের অনুরোধ করেছিলাম কোভিড রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার নেওয়ার জন্য, আজ তারই প্রতিফলন হলো। তিনি বলেন, এটাই প্রথম বেসরকারি উদ্যোগে আইসিইউ এবং সিসিইউয়ের শয্যা স্থাপন।

উদ্বোধন সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকতা মো. মাসুম রেজা, সিভিল সার্জন অফিসের ডা. নাদিম, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাস সিদ্দীকি, হাসপাতালের চেয়ারম্যান রেজাওয়ান মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক ডা. সৌদ মো. সালেহ প্রমুখ ।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের পিসিআর ল্যাবে ২৬৮টি নমুনা পরীক্ষার মধ্যে ১২৯টি করোনা পজিটিভ হয়েছে, আর মারা গেছেন আরও পাঁচ ব্যক্তি। এই নিয়ে জেলায় মৃত্যের সংখ্যা দাঁড়ালো ২০৪ এ ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা