সারাদেশ

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের লঞ্চ টার্মিনাল থেকে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজের তিন ঘণ্টা পর মো. মুসলিবিন (২২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে তিনি লঞ্চঘাটে হাঁটার সময় নদীতে পড়ে যান। তিনি মুসলিবিন মুন্সীগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ এলাকার হাফেজ দেলোয়ার হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে টার্মিনালের কিনারে দাঁড়িয়ে ছিলেন মুসলিবিন। হঠাৎ তিনি নদীতে পড়ে যান। এ সময় স্থানীয় আরেক যুবক তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেও ব্যর্থ হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবরি দল তার মরদেহ উদ্ধার করে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু ইউসুফ জানান, খবর পেয়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজল দাস বলেন, নিহত যুবক কীভাবে নদীতে পড়ে গেলো বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা