সারাদেশ

রূপগঞ্জে নেশাদ্রব্যসহ ২৪ তরুণ-তরুণী আটক

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে নেশাদ্রব্যসহ ২৪ তরুণ-তরুণী আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পূর্বাচলের ১ নম্বর সেক্টর এলাকার হোয়াইট হাউস থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিদেশি মদ, বিয়ার, জুয়া ও ডিজে পার্টির সরঞ্জামসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- বরগুনার আমতলী উপজেলার কুনাইচর গ্রামের মৃত কেতাবআলীর ছেলে আফাজদ্দিন (৪০), একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে সিয়াম(১৯), ঢাকার নবাবগঞ্জ থানার কলাকোপা গ্রামের আব্দুল মান্নানের ছেলে লাভলু (৩২), একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে সোহেল (৩৮), মোজাম্মেলের ছেলে ফরিদ (৩৪), শেরপুরের নকলা উপজেলার বাউসা গ্রামের আশরাফুলের ছেলে জসিম উদ্দীন (২৬), মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আব্দুল্লাহর ছেলে নোসাইব (২০), কুমিল্লার লাকসাম উপজেলার আমিরাবাদের সাইদুর রহমানের ছেলে সাইফুল (৩৯) বরিশালের বাবুগঞ্জ থানার উত্তর রায়ের চর গ্রামের আলী আকবরের ছেলে মজিবুর রহমান (৪০), ঝালকাঠির কানুদাস গ্রামের আব্দুল লতিফের ছেলে নুর আলম (২২), রেস্টুরেন্টে মালিক পূর্বাচলের পশ্বি এলাকার বাসিন্দা নজরুলের ছেলে আবির রায়হান (২৮), লাবনী (২১), নাইমা (১৯), সনিয়া (১৮), জেরিন আক্তার (২৫), মায়া বেগম (২৫), রিয়া আক্তার ফারিয়া (১৯) ও রুবিনা আক্তার (২০)।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধীনে নির্মাণাধীন রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পের অস্থায়ী একটি রেস্টুরেন্টে দীর্ঘ দিন ধরে মাদকের আসর, ডিজে পার্টি, জুয়ার আড্ডা ও অসামাজিক কার্যকলাপ চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নয় ক্যান বিদেশি বিয়ার, তিন বোতল বিদেশি মদ, নগদ দুই লাখ ৪৭ হাজার ৫০০ টাকাসহ বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও করোনাকালে সংক্রমণ ব্যাধি ছড়ানোসহ অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগে পৃথক আইনে মামলা করা হয়েছে। শুকবার তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত ওই রেস্টুরেন্টের মালিক নজরুলসহ একাধিক ব্যক্তি পলাতক রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা