সারাদেশ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এতে আরও ১৫ জন আহত হয়। শুক্রবার (১৮ জুন) কলেজ বাজার এলাকা ও ইপিজেড থানার খালপাড় এলাকায় পৃথকভাবে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ইপিজেড থানার খালপাড় এলাকায় একটি বাস প্রথমে পথচারী রেজাউল করিমকে চাপা দেয়। পরে একটি রিকশাকে ধাক্কা দেয় বাসটি। পরে স্থানীয়রা রিকশার দুই যাত্রীসহ তিন জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- পথচারী রেজাউল করিম (২২)। রিকশার যাত্রী আরাফা বেগম (৪০) ও তার নাতনি আয়েশা আক্তার (৮)। আরাফা বেগম নাতনি আয়েশাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন।

অন্যদিকে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় বিআরটিসি বাস ও একটি লোকাল বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়। এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে দ্রুতগতির বিআরটিসি বাসটি উল্টোপথে চলে আসে। এতে লোকাল বাসের সঙ্গে বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা ১৭ জনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

এ ঘটনায় নুরুল আফসার (৪৫) ও অজ্ঞাত একজন নিহত হয়েছেন। আহত ১৫ জনকে চমেক হাসপাতালের ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা