সারাদেশ

‘দ্রুতই আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে'

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা বলেন, দ্রুতই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। এরপর থেকে সব আন্তঃনগর ট্রেন এ স্টেশনে যাত্রা বিরতি করবে। এরই মধ্যে কিছু কিছু ট্রেনের যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিমরেজা অনির্ধারিত সফরের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন পরিদর্শনে আসেন। এসময় তিনি বলেন, ২০২৩ সালের মধ্যে আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেললাইনের নির্মাণকাজ শেষ হবে। কাজ শেষ হলে যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহনেও গতি আসবে। ভারতে লকডাউন চলায় সেখান থেকে স্লিপার আসতে দেরি হচ্ছে। এতে কাজ কিছুটা বিলম্বে হচ্ছে। দ্রুত কাজ শেষ করার জন্য রেলপথ মন্ত্রণালয় কাজ করছে।

করোনাকালে ট্রেনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কেন?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এমন কোনো ঘটনা আমাদের নজরে আসেনি। এমনটি হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আজকে আমি মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাকালে প্রতিটি কম্পার্টমেন্টে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। কিন্তু কেউ তাদের যাত্রা নিয়ে কোনো অভিযোগ করেননি।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা