সারাদেশ

ব্রিজ আছে রাস্তা নেই

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর খালে ব্রিজ থাকলেও নেই সংযোগ রাস্তা। দীর্ঘ দিনের ভোগান্তিতে পড়েছে কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ।

জানা গেছে, প্রায় দুই যুগ আগে ধামশ্বর ইউনিয়নে ৩টি ব্রিজ নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। দীর্ঘ দিন পরেও ব্যবহারের উপযোগী হয়নি নির্মিত ব্রিজগুলো।

সরকারের মোটা অংকের ব্যয়ে ব্রিজগুলো নির্মাণ করা হলেও জনস্বার্থে কোন উপকারে লাগছে না।

প্রায় ২০ থেকে ২৫টি গ্রামের লোকজনের যাতায়াতের জন্য ব্রিজগুলো নির্মাণ করা হলেও এখন পর্যন্ত এর সুফল পাচ্ছে না এলকাবাসী। ধামশ্বর, কলিয়া পয়লা, ও সিংজুরি ইউনিয়নসহ আশপাশের এলাকার জনগণ কৃষিকাজে উপর নির্ভরশীল।

দীর্ঘ দিনের নির্মিত ব্রিজগুলোর সংযোগ রাস্তা না থাকায় কৃষি পণ্য সরবরাহে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এসব এলাকার কৃষকদের। ওই এলাকার জনগণের কাঙ্খিত স্বপ্নের ব্রিজের সংযোগ রাস্তা না থাকায় আধুনিক যানবাহন চলাচল করতে না পারায় ঘোড়ার গাড়ি করে উৎপাদিত কৃষি পণ্য হাট বাজারে আনা নেয়া করে।এতে কৃষকের ব্যয় বাড়ছে বহু গুণ।

অপরিকল্পিত ভাবে নির্মিত ব্রিজগুলো এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ব্রিজ নির্মাণ হলেও রাস্তা না থাকায় সারা বছর ও প্রাকৃতিক বন্যায় এবং সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যার ফলে মাইলের পর মাইল ঘুরে যাতায়াত করতে হয় ২০ থেকে ২৫টি গ্রামের জনগণকে।

কাকনা গ্রামের আব্দুস সালাম বলেন, ব্রিজগুলো নির্মাণ হলেও এর কোন সুফল পাচ্ছি না। ব্রিজের সংযোগ রাস্তা না থাকায় কয়েক মাইল ঘুরে ঘিওর বাজার দরগ্রাম বাজার এবং মানিকগঞ্জ শহরে যেতে হয়।

দৌলতপুর উপজেলা প্রকৌশলী মো. ইশতিয়াক হাসান বলেন, দীর্ঘ দিন পূর্বে নির্মিত অপরিকল্পিত এসব ব্রিজগুলো চলাচলের উপযোগী করতে এলজিইডি এর প্রধান কার্যালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা বলেন, অপরিকল্পিত ভাবে ব্রিজগুলো নির্মাণ করা হয়েছিল। এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে উপজেলা পরিষদের পক্ষ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) প্রস্তাবনা পাঠানো হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা