সারাদেশ

হাসপাতালের লিফটের নিচে মিললো চিকিৎসকের মরদেহ

বরিশাল প্রতিনিধি:

বরিশাল নগরীর কালীবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম এম এ আজাদ সজল। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

সজল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট। তার বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায়। তিনি মমতা স্পেশালাইজড হাসপাতালের সাত তলার একটি কক্ষে থাকতেন। কিভাবে তার মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ‘গতকাল থেকে ডা. আজাদ নিখোঁজ ছিলেন। আজ সকালে শহরের কালীবাড়ী সড়কে মমতা হাসপাতালের লিফটের নিচে ফাঁকা জায়গায় তার মরদেহ পাওয়া যায়। কেন, কীভাবে তিনি সেখানে গিয়েছিলেন সেটা আমরা জানতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ আছে, তারা বিষয়টা দেখছে।’

জানতে চাইলে বরিশাল কোতয়ালি মডেল থানার (এসি) মো. রাসেল জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়।

এটি হত্যা নাকি দুর্ঘটনা এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা