সারাদেশ

স্বাস্থ্যকর্মীর এ কেমন কোয়ারেন্টাইন?

গোপালগঞ্জ প্রতিনিধি:

তালপাতার ঝুপড়ি ঘরে স্বাস্থ্যকর্মীর এ কেমন কোয়ারেন্টাইন? ঘটনাটি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউপির লখন্ডা গ্রামের।

ছয়দিন ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শুকনো পুকুরপাড়েই বসবাস করছেন এই নারী স্বাস্থ্যকর্মী। এ ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

জানা গেছে, ওই নারী রাজধানীর ইমপালস হাসপাতালে চাকরি করতেন। করোনাভাইরাসের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ ছুটি দিলে তিনি বাড়ি চলে যান। এ খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন স্থানীয় প্রভাবশালী প্রশান্ত বাড়ৈ। তার নির্দেশে ওই নারীকে বাড়ি থেকে ৪শ’ মিটার দূরে একটি নির্জন স্থানে শুকিয়ে যাওয়া পুকুরপাড়ে তালপাতার ঝুপড়ি ঘরে রাখে গ্রামবাসী।

ভুক্তভোগী নারী বলেন, আজ এক সপ্তাহ ধরে আমি এখানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মানবেতর জীবনযাপন করছি। স্বাস্থ্যকর্মী হয়ে আমি অনেকের সেবা করেছি। আজ নিজ বাড়িতে এসেও সেবা পাচ্ছি না। মানুষ এত নিষ্ঠুর হতে পারে জানা ছিল না।

কান্নাজনিত কণ্ঠে ওই স্বাস্থ্যকর্মীর মা বলেন, আমার স্বামী মারা গেছেন অনেক আগে। মেয়ের আয়েই আমাদের সংসার চলে। মেয়েটিকে এভাবে পুকুরপাড়ে ঝুপড়িতে বন্দী করে রাখা হয়েছে। এখন আমার মেয়ের কিছু হলে দায় কে নেবে?

অভিযুক্ত প্রভাবশালী প্রশান্ত বাড়ৈ বলেন, গ্রামবাসীর সিদ্ধান্তেই ওই নারীকে পুকুরপাড়ে ঝুপড়ি ঘরে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত বৈদ্য বলেন, ওই স্বাস্থ্যকর্মী বাড়ি আসার পর তার পরিবার আমাকে বিষয়টি জানায়। আমি তাকে একটি আলাদা ঘরে রাখতে বলছিলাম। কিন্তু, তাকে এভাবে পুকুরের মধ্যে ঝুপড়ি ঘরে রাখা হয়েছে, জানা ছিল না।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, ওই স্বাস্থ্যকর্মীকে উদ্ধার করে বাড়িতে নেয়া হয়েছে। এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় কোটালীপাড়ার ইউএনও এস.এম মাহফুজুর রহমান বলেন, একজন স্বাস্থ্যকর্মীকে এভাবে হেনস্থা করা অত্যন্ত অমানবিক। আমাদের জানালে আমরা তার হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতাম। ওই নারীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। তাকে যারা এভাবে হেনস্থা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা