সারাদেশ
করোনা শংকট

ডাক্তারদের জন্য প্রার্থনা

মৌলভীবাজার প্রতিনিধি:

বিশ্ব করোনা মহামারির এই শংকটময় পরিস্থিতিতে ডাক্তারদের বলা হচ্ছে সামনের সারির যোদ্ধা। আর তাদের প্রতিই শ্রদ্ধা ও শুভকামনা জানিয়ে মৌলভীবাজার ভোজবল গ্রামে সহস্র প্রদীপ প্রজ্জ্বলন করেছেন গোবর্দ্ধনধারী সেবা সংঘের সেবাইতরা।

গ্রামের শ্রী শ্রী গোবর্দ্ধনধারী সেবা সংঘের প্রতিষ্ঠাতা মাধবপদ গোস্বামীর উদ্যোগে ২৬ এপ্রিল রবিবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের শুভ কামনা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

এ সময় সামাজিক দূরত্ব নিশ্চিত করে সংগঠনের সদস্যরা সহস্র প্রদীপ প্রজ্জ্বলন করেন।

প্রদীপ প্রজ্জ্বলনের পর ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা যেন করোনা যুদ্ধে জয়ী হতে পারেন সে জন্য প্রার্থনা করেন তারা।

এছাড়া বাংলাদেশসহ বিশ্বের সকল করোনাভাইরাস আক্রান্ত মানুষের সুস্থতা কামানা এবং এর প্রার্দুভাব থেকে রক্ষায় বিশেষ প্রার্থনা করা হয় ।

গোবর্দ্ধনধারী সেবা সংঘের প্রতিষ্টাতা মাধবপদ গোস্বামী বলেন, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত মানুষকে সুস্থ করার জন্য প্রাণপন চেষ্টা করছেন। করোনা আক্রান্ত মানুষকে সুস্থ করতে গিয়ে প্রাণও দিয়েছেন অনেকে। তাই করোনা মোকাবিলায় সামনের সারির যোদ্ধা হিসেবে ডাক্তার ও স্বাস্থ্যকর্মিদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা