সারাদেশ

শিশু নির্যাতনের ঘটনায় ইমাম আটক

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে পৌর এলাকার নছরতপুর জামে মসজিদের এক ইমামকে শিশু নির্যাতনের আভিযোগে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ জুন) সকালে ৭টায় নছরতপুর জামে মসজিদে ১১ বছর বয়সী এক মেয়ে শিশুর সাথে জোর পূর্বক অশালীন আচরণ করেন ইমাম। আটক ইমামকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযোগকারীর দায়ের করা মামলা সূত্রে জানা যায়, নছরতপুর জামে মসজিদে প্রতিদিনের মত শিশু-কিশোরদের মক্তবে পাঠদান করান ইমাম। আব্দুস সালামের ১১ বছর বয়সী শিশু মসজিদে পাঠ গ্রহণ করতে যায়। এই সময়ে চুনারুঘাট থানার গোলগাঁও গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে মসজিদের ইমাম শফিকুল ইসলাম (৪২) সকাল সাড়ে ৮টায় অন্য শিক্ষার্থীদের পাঠদান শেষে ছুটি দিয়ে দেন। পরে শিশু মেয়েকে দরকারি কথা আছে বলে মসজিদের পাশে ইমাম সাহেব এর থাকার রুম হুজরায় নিয়ে গিয়ে জোর পূর্বক শারীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে অশালীন আচরণ করেন।

মেয়েটি বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারের সদস্যদেরকে জানালে শিশুর বাবা আব্দুস সালাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেন। পরে এএসআই মামুদ আলীর নেতৃত্বে একদল পুলিশ আসামি শফিকুল ইসলামকে কুশালপুর গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে মসজিদের ইমাম শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটি পড়া না পারায় বেত্রাঘাত করেছিলাম। তাই শিশুর পরিবার মিথ্যা অভিযোগ দিয়ে থানায় মামলা দায়ের করেছেন।

ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকেও আটক করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা