সারাদেশ

জামালপুরে ৭০ বাড়িতে লকডাউন 

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরে করোনায় আক্রান্ত হয়ে যশমত আলী (৪১) ও মানিক সরকার (৪৫) নামে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। তাদের বাড়ি মেলান্দহ উপজেলায়। এই দুই মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যু ৩৯ জনে দাঁড়ালো। এছাড়া ৯৩ টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৪ ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২৪০২ জনে পৌঁছলো।

জেলা স্বাস্থ্য বিভাগ বুধবার (১৬ জুন) এসব তথ্য নিশ্চিত করেন।

এদিকে করোনা সংক্রমণ বাড়ায় পৌরসভার বিভিন্ন এলাকায় ৭০টি বাড়ি লকডাউন দিয়েছে প্রশাসন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত করোনা সংক্রমিত ব্যক্তির বাড়ি খুঁজে খুঁজে এই লকডাউন দেন এসিল্যাণ্ড তাহমিনা আক্তার।

তাহমিনা আক্তার জানান, যে বাড়িতে করোনা রোগী শনাক্ত হচ্ছে সেই বাড়িকেই লকডাউনের আওতায় আনা হচ্ছে। এ পর্যন্ত পৌরসভার ৭০টি বাড়িকে লাল নিশান দিয়ে চিহ্নিত করে লকডাউন করা হয়েছে। এছাড়া কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে চিহ্নিত বাড়ির লোকজনদের।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা