সারাদেশ

প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা, আটক ১

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা মহানগরীর সোনাডাংগা এলাকায় ২২ বছরের এক প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল জলিল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।

বুধবার ( ১৬ জুন) সকালে ভুক্তভোগীর পরিবার সোনাডাংগা থানায় এ অভিযোগ করেন। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত আব্দুল জলিলকে আটক করে।

আটক ব্যক্তি সোনাডাঙ্গা ময়লাপোতা পৌর কলোনির রাহেলা বস্তির বাসিন্দা।

স্থানীয়রা জানান, বুধবার সকালে জলিল নামের ওই মাদকসেবী প্রতিবন্ধীর ঘরে ঢুকে শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে সে সটকে পরে।

এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বলেন, ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় অভিযুক্ত জলিলের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা