সারাদেশ

যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: যৌতুকের টাকা না পেয়ে শাহিনুর আক্তার শানু নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

শুক্রবার (৪ জুন) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধূ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে পৌর শহরের উত্তর বাঞ্চানগর এলাকায় শ্বশুরবাড়িতেতাকে নির্যাতন করা হয়।

এদিকে এ ঘটনার পর থেকে তার স্বামী হান্নান ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

নিহত শাহিনুরের পরিবার ও পুলিশ জানায়, ৫ বছর আগে শহরের উত্তর বাঞ্চানগর এলাকার দুলাল মিয়ার মেয়ে শাহিনুর আক্তারের সঙ্গে একই এলাকার খোরশেদ আলমের ছেলে সিএনজিচালিতক অটোরিকশাচালক আবদুল হান্নানের বিয়ে হয়। সম্প্রতি শাহিনুরের শ্বশুরবাড়ির লোকজন তার স্বামী আবদুল হান্নানকে বিদেশ পাঠানোর কথা বলে ১ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। কিন্তু অসচ্ছলতার কারণে শাহিনুরের পরিবার তা দিতে অপারগতা প্রকাশ করে।

এ নিয়ে মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে হান্নান তাকে মারধর করে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন নিহতের পরিবার। ঘটনাস্থল থেকে প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান ওই গৃহবধূ।

এ ঘটনা জানাজানির পর হাসপাতালে ছুটে যায় পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।

হাসপাতালে নিহত শাহিনুরের বাবা দুলাল মিয়া ও চাচাতো ভাই জামাল হোসেন সাংবাদিকেদর কাছে অভিযোগ করে বলেন, সম্প্রতি শাহিনুরের স্বামী হান্নানকে বিদেশ পাঠানোর জন্য তারা (শাহিনুরের শশুর পক্ষ) ১ লাখ টাকা যোতুক দাবি করে আসছিল। তা দিতে না পারায় নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনার বিচার দাবি করেন তারা।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন জানান, নিহত শাহিনুরের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ব্যাপারে দায়িত্বরত লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এস আই) আব্দুল মতিন জানান, ঘটনার তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা