সারাদেশ

ভাঙনের মুখে মানিকগঞ্জের ৩টি গ্রাম

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন। এখানকার তিনটি গ্রামের প্রায় অর্ধেকের বেশি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙন মানিকগঞ্জ জেলায় প্রায় প্রতি বছর বর্ষা মৌসুমে হয়ে থাকে। কিন্তু এবার আগাম নদী ভাঙনের কারণে সর্বশেষ ১০ দিনে প্রায় ২০টি বসতবাড়ি এবং ৫০ হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

ঘরবাড়ি জায়গা-জমি হারিয়ে দিশেহারা গ্রামবাসী, আতঙ্কে দিন কাটছে তাদের। তিনটি গ্রামের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুশিয়ার চর।

কিছুদিন আগে পরিবার-পরিজন নিয়ে সুখেই দিন কাটাচ্ছিলেন এলাকাবাসী। কিন্তু গত ১০ দিনের নদী ভাঙনে পরিবার পরিজন নিয়ে রাস্তায় দিন কাটাতে হচ্ছে অনেক পরিবারকে।

এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে এমন ভাঙনের কবলে পড়ে এই গ্রামগুলো। কিন্তু আগাম কোনো ব্যবস্থা না নেয়ার কারণে প্রতিবছরই ঘর ছাড়তে হচ্ছে কোনো না কোনো পরিবারকে। এবারও ঠিক অনেকেরই ঘর ছাড়তে হয়েছে।

তারা আরো বলেন, আগাম কোনো ব্যবস্থা গ্রহণ করলে এমন ক্ষতিগ্রস্ত হতে হতো না তাদেরকে। নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া ২০টি পরিবার চলে গেছে অন্য স্থানে। এখন পর্যন্ত প্রশাসনের কোনো কর্মকর্তা উদ্যোগ নেননি বলে জানান নদী পারের মানুষ।

ভাঙনরোধে যদি স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে যেসব বসতবাড়ি এখনও নদীগর্ভে বিলীন হয়ে যায়নি সেগুলো কিছুদিনের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা