সারাদেশ

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার বাঙ্গালা ইউনিয়ন ও বড়পাঙ্গাসী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বাঙ্গালা ইউনিয়নের পাড়মোড়দহ গ্রামের মৃত্যু আব্দুর রহিমের ছেলে সেলিম রেজা (৩০) ও বড়পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া গ্রামের লালচাঁন মিয়ার ছেলে আব্দুল আলিম (৩৭)।

বাঙ্গালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মো. সেরাজুল ইসলাম লিটন জানান, অটোভ্যানে করে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে সেলিম রেজার মৃত্যু হয়।

শুক্রবার (৪ জুন) সকালে মোড়দহ গাড়াবাড়ী দাখিল মাদরাসায় জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।

এদিকে বড়পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান বলেন, ‘হাওড়া গ্রামের লালচাঁন মিয়ার ছেলে আব্দুল আলিম হাওড়া থেকে অটোভ্যানে করে ছয়জন যাত্রী নিয়ে মোহনপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে চারা বটতালা এলাকায় পৌঁছালে বজ্রপাতে আলিমের মৃত্যু হয়। এসময় অটোভ্যানে থাকা অন্যান্য যাত্রীরা আহত হন’।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ বলেন, ‘বজ্রপাতে দুইজনের মৃত্যুর ঘটনা শুনেছি। উপজেলা প্রশাসনের থেকে বজ্রপাতে নিহতদের জনপ্রতি ২০ হাজার টাকা করে দেয়া হবে’।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা