সারাদেশ

সিলেটে একযোগে ১৫৯ কনস্টেবলকে বদলি

নিজস্ব প্রতিনিধি, সিলেট : পুলিশের সিলেট রেঞ্জ থেকে একযোগে ১৫৯ জন কনস্টেবলকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। রোববার (৩০ মে) পুলিশ সদরদফতরের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলিকৃতরা সিলেট আরআরএফ, হবিগঞ্জ জেলা পুলিশ, মৌলভীবাজার জেলা পুলিশ, সিলেট জেলা পুলিশ ও সুনামগঞ্জ জেলা পুলিশে কর্মরত। তাদের প্রাথমিকভাবে চট্টগ্রাম বিভাগের রেঞ্জ অফিসে বদলি করা হয়েছে। পরবর্তীতে তাদের নিজ নিজ জেলায় পদায়ন করা হবে।

বদলি হওয়া কনস্টেবলদের সিলেট থেকে ছাড়পত্র নিয়ে ১৩ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১৪ জুন তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

তালিকা দেখতে ক্লিক করুন

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা