সারাদেশ

নারায়ণগঞ্জে ছেলে খুন, মা পলাতক

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাসায় ছুরিকাঘাতে নাজমুস সাকিব নাবিল (২০) নামে এক মাদ্রাসাশিক্ষার্থী খুন হয়েছে। রোববার (৩০ মে) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাবিলের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে নিহতের মা নাসরিন বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

একমাত্র ছেলে ছিলেন নাবিলকে নিয়ে মা নাসরিন বেগম ও বাবা সগির আহমেদ সিদ্ধিরগঞ্জ পাইনাদি নতুন মহল্লায় একটি দোতলা বাড়িতে নিজেদের ফ্ল্যাটে থাকতেন। নাবিল ডেমরা সারুলিয়ায় একটি মাদ্রাসার আলিম পরীক্ষার্থী বলে জানা যায়।

নিহতের বাবা সগির আহমেদ জানান, আমি ব্যাংকে চাকরি করি । রোববার আমি যখন অফিসে চলে যায় তখন আমার স্ত্রী ও ছেলে বাসায় ছিল। রাত ৮টার দিকে আমি অফিস থেকে ফিরে বাসার দরজায় বড় তালা ঝুলতে দেখি। পরে নিজের কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে ভেতরে ঢুকে ছেলে নাবিলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তার মাথা, গলা, বুক ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। সঙ্গে সঙ্গে তিনি নাবিলকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল পাঠিয়ে দেন। এরপর ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা নাবিলকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর থেকে নাবিলের মা নাসরিন বেগমকে পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, নাসরিনের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। ১০ বছর ধরে তার এই সমস্যার চিকিৎসাও চলছিল। মানসিক সমস্যা দেখা দিলে সে উল্টাপাল্টা কথাবার্তা ও সবার সঙ্গে রাগ করত। মা নাসরিন বেগম এই ঘটনা ঘটাতে পারে বলে তার ধারণা। তবে তাকে পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। নিহতের মৃতদেহটি ঢাকা মেডিকেল মর্গে রয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা