সারাদেশ

৪১ কেজিতে মণ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ৪০ কেজিতে এক মণ হলেও পাবনার ভাঙ্গুড়ার ব্যবসায়ীরা তা মানছেন না। ব্যবসায়ীরা ৪০ কেজির জায়গায় ৪১ কেজিতে মণ হিসেবে কৃষকদের কাছ থেকে ফসল কিনছেন। ফলে এলাকার কৃষকরা মণে ১ কেজি করে বেশি দিয়ে তাদের কষ্টার্জিত ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায় সপ্তাহে শনি ও বুধবার পৌর শহরের শরৎনগরহাটে হাজার-হাজার মণ ধান গম তিল,সরিষা প্রভৃতি ফসল বিক্রি করতে আসেন বিভিন্ন এলাকার কৃষক। এই সুযোগে উপজেলার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এ সকল কৃষকদের কাছ থেকে ৪১ কেজি ওজনে মণ হিসেবে অতিরিক্ত ফসল হাতিয়ে নিচ্ছেন।

শরৎনগর হাটে ধানসহ বিভিন্ন ফসল বিক্রি করেন এমন কয়েকজন কৃষক ক্ষোভ প্রকাশ করে জানান, ব্যবসায়ীরা ডিজিটাল ওয়েট মেশিনে ওজন দিয়ে ৪০ কেজির জায়গায় ৪১ কেজি মণ হিসেবে ফসল কিনছেন। মণে ৪১ কেজি না দিয়ে ৪০ কেজি দিলে এক কেজির দাম কম দেওয়া হয়। নিরুপায় হয়ে তারা ৪১ কেজিতে মণ হিসেবে ফসল বিক্রি করছেন।

এ ব্যাপারে ধান ব্যবসায়ী মমিনুল ইসলাম বলেন, মোকামে ৪০ কেজির জায়গায় ৪১ কেজিতেই মণ হিসেবে তাদেরকে বিক্রি করতে হয়, তাই কৃষকের কাছ থেকে তারা এভাবে ফসল কিনে থাকেন।

ভাঙ্গুড়া উপ সহকারি কৃষি কর্মকর্তা সুস্থির কুমার সরকার বলেন, কৃষকরা যেন প্রতারিত না হয় সে জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা