সারাদেশ

দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: ফেরিতে পদ্মা নদী পারাপারের জন্য রাজবাড়ীর দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় সাড়ে ছয় কিলোমিটার সড়কে যানবাহনের সারি তৈরি হয়েছে।

রোববার বিকালে ঝড়ে এক ঘণ্টা ফেরি বন্ধ থাকায় এ যানজট আরো বেড়েছে।

বিকেলে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার সড়কে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও বাইপাস সড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস এবং ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান সারিবদ্ধভাবে থাকতে দেখা গেছে।

এই পরিস্থিতিতে ঘণ্টার পর ঘণ্টা নদী পারের অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রী ও চালকদের। ফলে তীব্র গরম, খাওয়া-দাওয়া ও টয়লেট সমস্যায় পড়তে হচ্ছে যাত্রী ও চালকদের।

এছাড়া ট্রাকগুলোকে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে নদী পারের জন্য। ফলে সময় মতো মালামাল পরিবহন করতে না পারায় বিপাকে পড়ছে ট্রাকচালক ও মালিক পক্ষ। তাছাড়া মালামাল নিয়ে সড়কের খোলা আকাশের নিচে থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ট্রাক চালকরা। যেখানে নাই গোসল, টয়লেট ও খাবার সু-ব্যবস্থা। গাড়ি রেখে দূরে গিয়ে গোসল, টয়লেট ও খাবার সেরে আসতে হচ্ছে।

ট্রাকচালক কমির মিয়া বলেন, এক দিন হলো গোয়ালন্দ মোড় এলাকায় আটকে আছেন। এখান থেকে ঘাট ১৪ কিলোমিটার দূরে। কবে-কখন ফেরির নাগাল পাবেন তা নিশ্চিত করে বলতে পারছেন না। খোলা আকাশের নিচে রয়েছেন। এখানে খাবার হোটেল, পাবলিক টয়লেট না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ভ্যানে করে খাবার বিক্রি করা হকার্সদের থেকে অতিরিক্ত মূল্যে খাবার কিনে খেতে হচ্ছে। এছাড়া সময় মতো মালামাল পরিবহন করা নিয়েও সমস্যায় পড়েছেন।

একাধিক ঢাকামুখি বাস যাত্রী বলেন, ঘাট এলাকায় এসে তারা ঘন্টার পর ঘন্টা ফেরির অপেক্ষায় বসে অাছেন। তীব্র গরমে তাদের খুব কষ্ট হচ্ছে। এছাড়া টয়লেট ও খাবার সমস্যায় পড়ে ভোগান্তি পোহাচ্ছেন। ফেরির নাগাল পেলে একটু শান্তি পেতেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) ফিরোজ শেখ জানান, লকডাউন শেষ হতে চলেছে। হয়তো সে কারণে ঢাকায় ফিরছে অনেকে। যে কারণে যানবাহনের বাড়তি চাপ পড়েছে দৌলতদিয়ায়। বর্তমানে এরুটে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া প্রান্তের তিনটি ঘাট সচল রয়েছে। ফেরি স্বাভাবিকভাবে চলাচল করলে দ্রুত চাপ কমে যাবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা