সারাদেশ

৩৭ বছরেও বিচার হয়নি রাঙামাটি ভূষণছড়া গণহত্যার

নিজস্ব প্রতিবেদক : ১৯৮৪ সালের ৩০মে দিবাগত রাতে দুর্গম ভূষণছড়ায় পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় সাড়ে ৪শ' বাঙালি ও আহত হয় ৫শ'র বেশি মানুষ। ৩৭ বছরেও রাঙামাটি ভূষণছড়া হত্যাকাণ্ডের বিচার পায়নি নিহতের স্বজনরা। শুধু বাঙালি নয় সন্ত্রাসীদের হাতে প্রতিনিয়ত হত্যার শিকার হচ্ছে পাহাড়ি ক্ষুদ্র নৃজনগোষ্ঠীর মানুষও।

রাঙামাটির বরকল উপজেলার দুর্গম ভূষণছড়ার এই জনপদের ঘুমন্ত বাসিন্দারা ভোরের সূর্যের অপেক্ষায়। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নির্বিচারে গুলি চালিয়ে একটি জনপদকে প্রায় নিশ্চিহ্ন করে ফেলে সন্ত্রাসীরা।

চোখের সামনে পরিবারের ৬ সদস্যকে গুলি করা হত্যা করা হলেও ভাগ্যক্রমে বেঁচে যান ৯০ বছর বয়সী গুনাই বিবি। এ ঘটনার পর সংশ্লিষ্ট থানা মামলাও নেয়নি।

গুনাই বিবি বলেন 'শান্তি বাহিনী মারছে, শান্তি বাহিনী। আমি এর বিচার চাই বাজান।'

১৯৯৭ সালে পার্বত্য শান্তিচুক্তির পর শান্তিবাহিনীর সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হলেও সশস্ত্র সংগঠনগুলোর দৌরাত্ম ও হত্যা বন্ধ হয়নি। জেএসএস, ইউপিডিএফ ও সংস্কারপন্থির নামে পাহাড়ী সশস্ত্র সংগঠনগুলোর কাছে জিম্মী প্রায় সবাই।

পার্বত্য অঞ্চল নাগরিক পরিষদ সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান বলেন, 'পার্বত্য চুক্তি সম্পাদনের পর পাহাড়ে যে শান্তি আসার কতা ছিল সেটি আসেনি। কারণ যেসব অস্ত্রধারীদের সাথে সরকার চুক্তি করেছিল তারা আজ কয়েকটি দলে বিভক্ত হয়ে গিয়েছে।'

অবৈধ অস্ত্রসহ নানা অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পাহাড়ে শান্তির সুবাতাস ফেরা নিয়ে সংশয় রয়েছে।

রাঙামাটির বরকল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল রানা জানান, ইস্যুটি পাহাড়ি বাঙ্গালি কোন ইস্যুনা এটা হলো সন্ত্রাসী ইস্যু।

ওই ঘটনার পর বিক্ষুদ্ধ বাঙ্গালিরা ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত গ্রামে হামলা চালালে হতাহত হয় বেশ কয়েকজন। নির্বিচারি হত্যার খবর দেশের গণমাধ্যমে না আসলেও আর্ন্তজাতিক বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হয় ক্ষৃদ্র নৃগোষ্ঠীর মানুষের উপর হামলার খবর।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা