সারাদেশ

বোয়ালমারীতে সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জেরে ও গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় ৩০ বাড়িঘর ভাংচুর করা হয়েছে। এ সময় দুই গ্রুপের সংঘর্ষে সাত পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ মে) সকালে পরমেশ্বরদী গ্রামে এ সংঘর্ষ বাধে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাসুদ শেখ গ্রুপ এবং একই গ্রামের ২ নং ওয়ার্ডের ইউপি মেম্বার সোহেল ও ইউনিয়ন আওয়ামী লীগের মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক মান্নান মাতুব্বরের সমর্থকদের মধ্যে সকালে পরমেশ্বরদী গ্রামে সংঘর্ষ বাধে। সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ১৫জন আহত হয়। গুরুতর আহত ৪ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন, পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের সুজন শেখ (২৫), সুমন বিশ্বাস (৩০), নিজান (২০) ও ইব্রাহীম (৩০)। এছাড়া আহত তিন পুলিশ সদস্যকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনায় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। এখনো কোন পক্ষের লিখিত অভিযোগ দেয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা