সারাদেশ

নাটোরে জামায়াতের ১৭ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিনিধি: গোপন বৈঠক করার সময় নাটোরে জামায়াতের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ মে) ভোরে শহরের বড়হরিশপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড়হরিশপুর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযানকালে একটি বাড়িতে বসে রাষ্ট্র বিরোধী বৈঠক করা অবস্থায় জামায়াতের ১৭ জন নেতাকর্মীকে আটক করা হয়। পরে আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দলীয় বৈঠকের সত্যতা স্বীকার করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা