সারাদেশ

গোপালগঞ্জে ভ্যান যাত্রী মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে কার্ভাড ভ্যান চাপায় ফাইজুর মিয়া (৩৫) নামে এক ভ্যান যাত্রী নিহত ও ভ্যান চালক আহত হয়েছেন।

বুধবার (১৯ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইজুর গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভাটিয়াপাড়া ক্যাম্পের এসআই মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামের বাড়ি সুকতাইল থেকে ভ্যানে করে কাশিয়ানী উপজেলা সদরে যাচ্ছিল ফাইজুর মিয়া। পথের মধ্যে লিংক রোড দিয়ে মহাসড়কে উঠার সময় ঘটনাস্থলে ঢাকাগামী একটি কার্ভাড ভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান যাত্রী ফাইজুর মিয়া মারা যায় এবং ভ্যান চালক মারাত্মক আহত হন।

পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা