সারাদেশ

মৌলভীবাজারে পর্যটকদের ভীড় সর্বত্র

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: করোনা মহামারী ও লকডাউনে মধ্যে ঈদুল ফিতরের দিন থেকেই বিভিন্ন বয়সী মানুষ পর্যটন জেলা মৌলভীবাজারের পর্যটন এলাকার আশেপাশে বিনোদনের জন্য ভীড় জমাচ্ছেন। বেড়াতে আসা পর্যটকরা মানছেন না স্বাস্থ্যবিধি । পর্যটন এলাকা থেকে আগত মানুষজনকে সরিয়ে দিতে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।

ঈদের পরের দিন দুপুরের পর থেকে বিশেষ করে চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক এলাকায়, মাধবকুন্ড, হাকালুকি হাওর এলাকাসহ আশেপাশে পরিবার পরিজন নিয়ে শত শত মানুষ ছুটে যান ঘুরে বেড়াতে।

কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে আবার তরুণ ও যুবকরা দল বেধে মোটরসাইকেলে আবার কেউ কেউ গাড়ি ভাড়া করে বিভিন্ন এলাকা ঘুরতে আসে। আগত দর্শণার্থীরা কোন স্বাস্থ্য বিধি বা সামাজিক দূরত্ব না মেনেই সেখানে ঘুরে বেড়াচ্ছেন। তাদের মুখে নেই মাস্ক, মানা হচ্ছেনা সামান্য শারীরিক দূরত্ব। জেলার বিভিন্ন পর্যটন স্পটগুলো বন্ধ থাকলেও অনেকে বিকল্প পথে সেখানে ঢুকে দল বেঁধে ছবি তুলছেন।

স্থানীয় প্রশাসন ঈদের আগ থেকে সকল পর্যটন স্পটে যাওয়ায় বিধি নিষেধ আরোপ করে দিয়েছেন। গত শনি ও রোববার আবার সেসব স্থানে পর্যটকরা আসলে পুলিশ ও উপজেলা প্রশাসন বুঝিয়ে দর্শনার্থীদেরকে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করেন ও টহল জোরদার করেন। তবে বেড়াতে আসা লোকজন পর্যটন এলাকায় প্রবেশ করতে না পেরে পাশের বিভিন্ন চা বাগান ও পাহাড়ে ছবি তুলে ঈদের আনন্দ উপভোগ করেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা