সারাদেশ

কোম্পানীগঞ্জে অতিরিক্ত র‌্যাব-পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিনিধি নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সহিংসতার আশঙ্কায় অতিরিক্ত র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার (১৬ মে) সকাল থেকে বসুরহাট বাজার ও পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানের ঘোষণার পর এমন ব্যবস্থা নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর দুপুরে বলেন, র‌্যাব-১১ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) বোরহান উদ্দিনের নেতৃত্বে র‌্যাবের ১৬ জনের একটি টিম ও দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন।

স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের উত্তেজনাকর পরিস্থিতিতে বসুরহাটে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাস্তাঘাটে যানবাহন ও লোকজনের চলাচল ছিল অনেক কম। রোববার বাজারের দিন হলেও দোকানপাট তেমন খুলতে দেখা যায়নি।

এর আগে, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুগতরা রোববার (১৬ মে) পৌরসভা মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ডাক দেয়। পাশাপাশি প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগও একই সময় বসুরহাট জিরো পয়েন্টে কর্মসূচি পালনের ঘোষণা দেয়।

প্রসঙ্গত, নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ইতোমধ্য দুপক্ষের সংঘর্ষে একজন সাংবাদিকসহ দুজন মারা গেছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরীসহ শতাধিক নেতা আহত হন। অর্ধশতাধিক নেতাকর্মী কারাগারে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা