সারাদেশ

খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,খুলনা: খুলনা মহানগরীর ইকবালনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রাবনী (৪৫) নামে এক গৃহবধূ দগ্ধ হয়ে মারা গেছেন। এসময় আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।

রোববার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের ইনচার্জ মুজিবুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ইকবালনগর এলাকায় কেডিএ এভিনিউয়ে করিমাবাদ সি কলোনির একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার স্টেশনের তিনটি ও নূরনগর ফায়ার স্টেশনের দুই ইউনিট ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে রেন্ট এ কার ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী শ্রাবনী দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে সেখানেই মারা যান তিনি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা