সারাদেশ

কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি,রাঙামাটি: কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় রাঙামাটি সদরের সাথে ৬ উপজেলার নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব উপজেলার নদী পথে তৈরি হয়েছে যাতায়াত ও পরিবহন সংকট। দেখা দিয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সংকট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। কাপ্তাই হ্রদ নিয়ে সরকারের মহা পরিকল্পনা নেওয়া উচিত বলে মনে করেন পার্বত্যবাসী। এ ৬ উপজেলাবাসীর একমাত্র যাতায়াত নৌ পথ।

কাপ্তাই জলবিদ্যৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম মোঃ আবদুর জাহের জানান, চলতি মৌসুমে বর্তমানে কাপ্তাই হ্রদে রুলকার্ড অনুযায়ী পানি থাকার কথা ৮১ দশমিক ২৪ এমএসএল (মীন সি লেভেল)।সেখানে হ্রদে পানি রয়েছে ৭২ দশমিক ৭৮ এমএসএলের নিচে। অথাৎ প্রায় ৯ ফুট পানি কম রয়েছে। ৬৬ এমএসএল এ- নেমে গেলে বিপদজনক পর্যায়ে চলে যাবে। তখন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে। তিনি আরও জানান,হ্রদে পানি সংকটের কারণে বর্তমানে রেশনিং পদ্ধতিতে ৫টির মধ্যে ৩টি ইউনিট চালু রাখা হয়েছে।

২৫০ মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎ কেন্দ্রে গত ১৩মে তিনটি ইউনিটে উৎপাদন হয়েছে ১০২ মেগওয়াট বিদ্যুৎ।কেন্দ্রের উৎপাদন সংকটে বিদ্যুৎ ঘাটতি মারাত্নক আকার ধারণ করছে। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় অবস্থার কোন উন্নতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক।

জানা যায়,কাপ্তাই হ্রদে পানি শুকিয়ে যাওয়ায় ইতি মধ্যে বাঘাইছড়ি, লংগদু, বরকল, নানিয়ারচর, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলা সদরগুলোর লঞ্চ ঘাট থেকে ২০-৩০ কিলোমিটার দূরত্বে নিচে সরে এসেছে।ফলে এসব উপজেলা গন্তব্য স্থলে পৌঁছতে না পারায় যানবাহনগুলো ভিড়ে থাকছে মাঝ ও অর্ধেক পথে। পানির স্থর কমে যাওয়ায় প্রায় ৭শ’ ১৯ বর্গ কিলোমিটার বিস্তৃত পৃথিবীর দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলরাশি কাপ্তাই হ্রদ জুড়ে জেগে উঠেছে ডুবোচর ও বিস্তৃর্ণ নিচু ভূমি।

১৯৬০ সালে সৃষ্ট কাপ্তাই হ্রদ গত ৬০ বছরেও ড্রেজিং বা খনন না করায় বছরের পর বছর ধরে নামা পাহাড়ি ঢলে পলি জমে ভরাট হয়ে যাচ্ছে হ্রদের তলদেশ। ফলে প্রতি বছর শুস্ক মৌসুমে খরায় হ্রদের পানি শুকিয়ে গেছে হ্রদ ঘিরে তৈরি হয় মারাত্মক সংকট। হ্রদের গতি প্রবাহ সচল ও নাব্যতা ফিরিয়ে আনতে খনন বা ক্যাপিটাল ড্রেজিং অতিব জরুরি। হ্রদ খনন বা ক্যাপিটাল ড্রেজিং ব্যাপারে বিভিন্ন সময়ে প্রস্তাব দেওয়া হলেও আজও নির্বিকার সরকার।

রাঙামাটির নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান,পূর্বে হয়তো বা কাপ্তাই হ্রদ নিয়ে বিভিন্ন প্রস্তাব বা পরিকল্পনা ছিল তা আমার সঠিক জানা নেই। আমি এ জেলায় যোগদানের পর বিভিন্ন লোকজন ও কাপ্তাই হ্রদ কর্তৃপক্ষের লোকজন বলছে যে, হ্রদটি খনন বা ক্যাফিটাল ড্রেজিং করার প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়াও হ্রদ নিয়ে উন্নয়ন মূখী পরিকল্পনা করা যায়। তবে কাপ্তাই হ্রদ নিয়ে সরকারের পক্ষ হতে এখনো আমার কাছে কোন আদেশ আসেনি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা