সারাদেশ

মাদারীপুরেমোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে হায়দার খান (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (১৬ মে) দুপুর ১টায় উপজেলা কুতুবপুর ইউনিয়নের ভাঙা ব্রিজ সংলগ্ন স্নেহ মুন্সিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হায়দার খান শরীয়তপুরের জাজিরা উপজেলার বি কে নগর পশ্চিম কাজিকান্দি এলাকার আনোয়ার খানের বড় ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন হায়দার খান। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ছিটকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পাঁচ্চর রয়েল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেনের খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা