সারাদেশ

খুলনায় চাল ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে করোনায় কর্মহীন অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের পাঁচ হাজার চারশ ৩৬ জন শ্রমজীবীদের মাঝে সাত কেজি করে চাল এবং নগদ অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

সোমবার (১০ মে) দুপুরে নগরীর বিভিন্ন ওয়ার্ডে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

নগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন ঈদগাহ প্রাঙ্গণে কর্মহীন অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের চারশ ২৮ জনকে খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, করোনা ভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এই মাহমারীতে সরকারের পাশাপাশি সক্ষম ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। শারীরিক দূরত্ব বজায় ছাড়া করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়।

মেয়র নগরীর ৮, ১১, ১২, ১৩,১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে নিম্ন আয়ের শ্রমজীবী চারশ ২৮ জন করে মোট পাঁচ হাজার একশ ছত্রিশজনের মাঝে সাত কেজি করে চাল এবং নগদ অর্থ বিতরণ করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১২টি ওয়ার্ডের ১২শ শিশুর মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করেন। পুষ্টিকর খাদ্যের মধ্যে ছিল মাথাপিছু ৩০টি ডিম, চিনি ৫০০ গ্রাম, দুধ ৫০০ গ্রাম ও সুজি ৫০০ গ্রাম।

এসময় উপস্থিত ছিলেন- খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না, এ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমেনা হালিম বেবি, পারভীন আক্তার, মাহামুদা বেগমসহ প্রমুখ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা