সারাদেশ

৫২টি মসজিদ ও এতিমখানায় অর্থ উপহার

আল-মামুন, খাগড়াছড়ি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫২টি মসজিদ ও এতিমখানায় নগদ অর্থ উপহার দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

সোমবার (১০ মে) দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গণে এ নগদ অর্থ তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু।

খাগড়াছড়ির বিভিন্ন মসজিদের ইমামসহ এতিমখানার দায়িত্বরতদের হাতে প্রতি বছরের মত এবারও নগদ এই অর্থ তুলে দেওয়া হয়। এতে খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীসহ পরিষদ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু বলেন, ধর্ম যার যার উৎসব সবার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদ এর পক্ষ থেকে ইমানসহ দায়িত্বরতদের সম্মানীস্বরূপ এ উপহার দেওয়া হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সেবামূলক কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে বলে এসময় তিনি জানান।

সান নিউজ/এএম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা