ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোলায় ঈদ সামগ্রী পেল ৩০ পরিবার

ভোলা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভোলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩০টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: স্কাউটিং উন্নয়নে উদ্যোগ নিয়েছে সরকার

রোববার (৭ এপ্রিল) বিকালে ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতলী আশ্রায়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে এ সহায়তা প্রধান করে ভোলা জেলা প্রশাসন।

এ সময় ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দাদের হাতে এ ঈদ সামগ্রী তুলে দেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, লবন, চিনি ও তেলসহ নানা খাদ্যদ্রব্য। এছাড়া প্রত্যেক পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুন: একদিনে কালবৈশাখী ও বজ্রপাতে নিহত ১৪

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক তামিল আল ইয়ামিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা ও আবু সাঈদ প্রমুখ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

ঈদের আগে এসব ঈদ সামগ্রী পেয়ে মুখে হাসি ফুটেছে উপকারভোগীদের।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা