ছবি: সংগৃহীত
সারাদেশ

একদিনে কালবৈশাখী ও বজ্রপাতে নিহত ১৪

নিজস্ব প্রতিবেদক: দেশের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাছপালা পড়ে ও বাতাসের দাপটে সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশ ঘরবাড়ি। এছাড়া ঝড়ের সময় বজ্রপাতে আরও ৮ জন মারা গেছেন।

আরও পড়ুন: ঢাকাসহ ১৮ জেলায় ঝড়ের আশঙ্কা

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের তথ্যমতে, ভোলার লালমোহন, তজুমদ্দিন ও মনপুরায় কালবৈশাখী ঝড়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ২০০ ঘরবাড়ি আংশিক ও অর্ধশত সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

এছাড়া পটুয়াখালীর বাউফলে ঝড়ে ও বজ্রপাতে ২ জন, খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে একজন, ঝালকাঠির কাঠালিয়ায় বজ্রপাতে ৩ জন, নেত্রকোনার রাজঘাট হাওরে বজ্রপাতে একজন, পিরোজপুর সদরে কালবৈশাখীতে ২ জন, বাগেরহাটে বজ্রপাতে একজন, যশোরের ঝিকরগাছায় বজ্রপাতে একজন এবং রাঙ্গামাটির রাজস্থলীতে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

বিষয়টি নিশ্চিত করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. মিজানুর রহমান জানান, এটি প্রাথমিক হিসাব। মৃতের সংখ্যা ঠিক থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা