সারাদেশ

৫০ হাজার ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পূর্ব তুলাতলী এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপিথর সদস্যগণ এক অভিযানে পরিচালনা করে।

আটক যুবকের নাম নুরুল আমিনকে (৩৪)। তিনি নাইক্ষ্যংছড়ির হামিদিয়াপাড়ার মৃত মেহের আলীর ছেলে।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করতে এমন গোপন সংবাদ আসে।

উক্ত সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপিথর একটি আভিযানিক টহল দল উখিয়ার রত্নাপালং ইউপিথর পূর্ব তুলাতুলী নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। দীর্ঘদিন সময়ের পর ৩-৪ জন ব্যক্তিকে সীমান্ত এলাকা হতে আসতে দেখে বিজিবি টহল দল তাদের থামতে সংকেত দেয়।

কিন্তু তা না মেনে তারা দৌড়ে পালানোর সময় এক যুবককে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এসব ইয়াবার মূল্য এক কোটি ৫০ লাখ টাকা বলে ওই বিজিবি কর্মকর্তা জানান।

এ ঘটনায় আটক ব্যক্তির সাথে মিয়ানমার থেকে ইয়াবা পাচারে জড়িত ও পলাতক রয়েছে অপর তিনজন।

এ ঘটনায় পলাতক ইয়াবা ব্যবসায়ী হচ্ছে- করইবনিয়া গ্রামের আলী আহাম্মদের দুই ছেলে ইকবাল হোসেন (৩০) ও ভুট্টু মিয়া (২৭) এবং রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে শাহজাহান মিয়া ( ৩৫)। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা