সারাদেশ

দর্জির আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানাধীন মাস্টারপুল বউ বাজার এলাকায় পারিবারিক কলহের জেরে মো. দোলোয়ার হোসেন (২২) নামে এক দর্জি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (০৬ মে) সকালে জোস মোহাম্মদ বিল্ডিং এর চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

মো. দেলোয়ার হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার সোনাপুর এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। তিনি দর্জির দোকানে কাজ করতেন।

দেলোয়ার হোসেনের ভাই মো.দিদার বলেন, প্রেম করে বিয়ে করেছিলেন দেলোয়ার। ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। সকাল সাড়ে ৬টার দিকে বাসা থেকে ভাবি কাজে চলে যান। এরপর কয়েকবার তার মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা