সারাদেশ

মাদকসেবনে বাধা,  ছুরিকাঘাতে যুবককে হত্যা

নিজস্ব প্রতিনিধি,নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে মাদকসেবনে বাধা দেওয়ায় মো. মাহফুজুর রহমান (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছেন মাদকসেবীরা।

বৃহস্পতিবার( ০৬ মে) সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় একটি হত্যা মামলা করা দায়ের করা হয়েছে।

এর আগে বুধবার (০৫মে) দিবাগত রাতে সাতঘরিয়া গ্রামের কাজীরখিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান ওই এলাকার শহীদ উল্যার ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কাজীরখিল বাজারে যাওয়ার সময় বাড়ির পাশের বাগানে আল আমিনকে (১৭) গাঁজা সেবন করতে দেখেন মাহফুজ। এ সময় গাঁজাসহ আল আমিনকে ধরে স্থানীয় মুরব্বিদের হাতে তুলে দেয় সে।

রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে পাশের বাগানে ওঁৎ পেতে থাকা ইশতিয়াক (১৯) ও আরমান হোসেন (১৭) দেশীয় অস্ত্র নিয়ে মাহফুজের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো ছুরি দিয়ে মাহফুজের বুকের বাম পাশে, তলপেটে, হাত ও পায়ে এলোপাতাড়ি জখম করে। মাহফুজের চিৎকারে বাড়ি থেকে তার চাচা ও চাচাতো ভাই এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আশংকাজনক অবস্থায় মাহফুজকে উদ্ধার করে বজার মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা