সারাদেশ

বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর মহানগরীর টঙ্গীতে বাৎসরিক ছুটির পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন বিপি ওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (৫ মে) দুপুরে টঙ্গীর বিসিক এলাকার ‘বিপি ওয়্যার লিমিটেড’ নামের পোশাক কারখানায় এ বিক্ষোভের ঘটনা ঘটে। শ্রমিকরা অন্য পোশাক কারখানায় হামলার চেষ্টা চালালে পুলিশ লাঠিচার্জ, ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন।

কারখানার শ্রমিকরা জানান, কারখানা মালিক তাদের বাৎসরিক ছুটির পাওনা পরিশোধ করেননি। পাওনা টাকার দাবিতে গত দুইদিন ধরে কারখানার ভেতরে তারা কর্মবিরতি পালন করে আসছেন। বুধবার সকালে কাজে যোগ দিতে এসে দেখতে পান কারখানার প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিশ টানানো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তারা পার্শ্ববর্তী ‘দিশারী এ্যাপালেস’ লিমিটেডে নামক কারখানায় ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় অন্তত ১০ শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. আহম্মেদ হুসাইন বলেন, আমরা এ বিষয়ে বিজিএমইএর সভাপতির সঙ্গে কথা বলব। তারপর সিদ্ধান্ত নেব।

শিল্প পুলিশের পরিদর্শক (জোন-২) আব্দুল জলিল বলেন, শ্রমিকরা দুই দিন ধরে ছুটির টাকার দাবিতে কর্মবিরতি পালন করে আসছিলেন। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ পেয়ে পার্শ্ববর্তী কারখানায় ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা