সারাদেশ

পটুয়াখালীতে মাসব্যাপী ছাত্রলীগের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীতে ছাত্রলীগের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি বিভিন্ন মহলে প্রশংসা কুড়োচ্ছে। পহেলা রমজান থেকে শুরু করে প্রতিদিন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে রিকসা চালক,ভ্যান চালক, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে এ ইফতার বিতরণ সাড়া ফেলেছে সর্ব মহলে। ছাত্রলীগের ধারাবাহিকতায় এ কার্যক্রম দেখে আওয়ামী লীগের সহযোগী একাধিক সংগঠন অনুরুপ কর্মসূচি গ্রহণ করেছে। করোনাকালীন মহামারীর এই রমজানে ছিন্নমূল মানুষেরা ইফতার সামগ্রী হাতে পেয়ে দুহাত তুলে দোয়া করছেন ছাত্রলীগ নেতাকর্মীদের।

জেলা ছাত্রলীগ সূত্র জানায় বর্তমানে পটুয়াখালী জেলা ছাত্রলীগের কোন কমিটি নেই। তবুও করোনার এই মহামারীর মধ্যে জেলা ছাত্রলীগের একাধিক নেতা তাদের নিজস্ব উদ্যোগে ত্রাণ বিতরণ শুরু করে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ পর্যন্ত দিয়ে আসছে।

আউলিয়াপুর এলাকার অটো চালক মো.অলিউল্লাহ(৩৮),বাজারঘোনার আনোয়ার(৩৬),রাজমিস্ত্রী ইব্রাহিমসহ একাধিক পথাচারী জানান, সারা দিন রোজা রাখার পর ছাত্রলীগের দেয়া এক প্যাকেট ইফতার দিনের সকল ক্লান্তি দূর করে দেয়। তারা আল্লার কাছে তাদের এ কাজের জন্য দোয়া করেন।

এ বিষয়ে সুশানের জন্য নাগরিক(সুজন) সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত ও পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জী জানান,বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সকল প্রগতিশীল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তাদের সোনালী অর্জনকে সামনের দিকে নিয়ে যাচ্ছে আজকের ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের এ কাজ সত্যিই প্রসংসার দাবি রাখে বলে অভিমত তাদের।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা