সারাদেশ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্যকর্মী নিহত  

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলে সড়ক দুর্ঘটনায় সন্ধ্যা রানী মন্ডল (৬০) নামে একজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ মে) সকাল ৯টার দিকে নড়াইল-কালিয়া সড়কের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সন্ধ্যা রানী মন্ডল তার স্বামী বাশগ্রাম বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডলের মোটর সাইকেলে চড়ে কর্মস্থল চাঁচুড়ী এলাকায় যাচ্ছিলেন। মোটর সাইকেলের গতি বেশি থাকায় ভবানীপুর এলাকা থেকে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে যান। এসময় মোটর সাইকেল ব্রেক করে থামাতে গিয়ে স্বামী রবীন্দ্রনাথ মন্ডল কিছুটা আহত হন। আহত সন্ধ্যা রানী মন্ডলকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যা রানীর গ্রামের বাড়ি চাচুড়ী ইউনিয়নের মোল্যাডাঙ্গায়। তবে নড়াইল সদর থানার পাশে নিজস্ব বাড়িতে বসবাস করেন। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে।

কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কাজল মল্লিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সন্ধ্যারানী মন্ডল সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কালিয়া উপজেলায় কর্মরত ছিলেন। তিনি চাঁচুড়ি, পুরুলিয়া, পিরোলীসহ আশেপাশের ৫টি ইউনিয়নের দায়িত্বে ছিলেন। চলতি বছরের আগস্ট মাসে তিনি অবসরে যাবার কথা ছিলো।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা