সারাদেশ

বিষপানে কিশোরের আত্মাহত্যা 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামের আজিজুর জোয়ারদার (১৬) নামের এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে।

আজিজুর জোয়ারদার উপজেলার পরমেশ্বরদী গ্রামের আকদার জোয়ারদারের ছেলে। সে রাজমিস্ত্রীদের সাথে জোগালের কাজ করতো। পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার (৪ মে) সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আজিজুলের ভাই হান্নান জোয়ারদার বাদী হয়ে ইউডি মামলা করেছেন।

বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম বলেন, আজিজুল জোয়ারদার তার পরিবারের সাথে অভিমান করে সোমবার সন্ধ্যার দিকে ধানে দেওয়া কীটনাশক পান করে। এ সময় তার পরিবারের লোকজন তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানা পুলিশ খবর পেয়ে রাত ৮টার দিকে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা