সারাদেশ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিনিধি,নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবু ছায়েদ শাহীন (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। আবু ছায়েদ শাহীন সেনবাগ পৌরসভার অষ্টদ্রোন এলাকার আব্দুর রবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সেবারহাট বাজারের ব্যবসায়ী শাহীন দোকানে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হন। সকাল ৯টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের গোপালপুর পাম্প এলাকায় পৌঁছালে ফেনী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির পিকআপভ্যান তার মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলে আবু ছায়েদ শাহীন নিহত হন।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই কাউছার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ী আটক করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা