সারাদেশ

নলছিটিতে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : জনদুর্ভোগ দূর করতে ঝালকাঠির নলছিটিতে ফুটপাত ও রাস্তার পাশে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৪ মে) দুপুর ১টার দিকে উপজেলা শহরের টিঅ্যান্ডটি রোড থেকে এই অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন।

অভিযানের আগে অবৈধ দোকান মালিকদের দোকানের মাল সরানোর জন্য এক ঘণ্টা সময় দেওয়া হয়। দোকানিরা মাল সরানোর পর শুরু হয় এই উচ্ছেদ অভিযান।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন বলেন, জনদুর্ভোগ দূর করতে ফুটপাত ও রাস্তার পাশে অবৈধ স্থাপনা এবং দোকান উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বারবার সতর্ক করার পরও দখলদাররা অবৈধ স্থাপনা সরাননি। তাই জনগণের বৃহৎ স্বার্থে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

এদিকে, উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। তারা জানান, যেসব স্থাপনা ভাঙা হয়েছে তা সবটাই সরকারি জমিতে ছিল। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেয়ায় আমরা খুশি। কারণ, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় ছিল এবং যানজট ছিল নিত্যকার ঘটনা।

অভিযান চলাকালে নলছিটি পৌরসভার কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, দিলরুবা বেগমসহ পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা